হাইওয়েতে আচমকাই থেমে যায় ট্রাক, গাড়ির ধাক্কায় নিহত ১০

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১১:৩২ পিএম

ভারতের গুজরাটে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই একটি চলন্ত ট্রাক রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ট্রাকের পেছনে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যের ভদোদরা এলাকা থেকে হাইওয়ে ধরে আহমেদাবাদ যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনায়  ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। মারা যাওয়া সবাই যাত্রীবাহী বাসে ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও ২ জনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত