এল ক্লাসিকো মানেই বাড়তি উম্মাদনা। তবে বর্তমানে সেই উম্মাদনায় খানিকটা ভাটা পড়েছে এমনটি ভাবেন অনেক সমর্থকও। রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার মেসুত ওজিল মনে করেন এল ক্লাসিকোর মান আগের মতো নেই।
এখন এল ক্লাকিসোর চেয়ে ইংলিশ ফুটবলের ডার্বি গুলো নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ বেশি বলে মনে করেন তিনি। আর এমনটি হওয়ার পেছনে ওজিল দায়ি করেছেন বার্সেলোনাকে।
জার্মানির সাবেক মিডফিল্ডার ওজিল বলেন, 'এই মূহুর্তে এটি (এল ক্লাসিকো) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। দুভার্গ আমাদের, পেপ এর আমলের বার্সা ছিল ইতিহাসের অন্যতম সেরা দল। তখন এল ক্লাসিকোর মান ছিল অন্য পর্যায়ে, যা এখনকার তুলনায় ভিন্ন ছিল।'
ওজিলের মতে একন মানুষ এল ক্লাসিকোর চেয়ে বেশি আগ্রহী থাকে লিভারপুল-সিটি কিংবা প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে। তবে এল ক্লাসিকোর মান কমে যাওয়া নিয়ে ওজিল আরও বলেন, 'রিয়াল মাদ্রিদের দোষ নেই। রিয়াল এখনও বিশ্বের অন্যতম সেরা ক্লাব। সমস্যা হলো বার্সেলোনাকে নিয়ে, তারা নিজেদের যেন হারিয়ে ফেলছে। তারা ভুগছে নিয়মিত তবে তারা চেষ্টা করছে ভালো করার।'
ওজিল মনে করেন বার্সেলোনার উচিত হবে রেফারি নিয়ে অভিযোগ না করে নিজেদের ভুল শুধরানো। 'তাদের (বার্সেলোনা) সব পজিশনেই ভালো খেলোয়াড় আছে কিন্তু তাদের ইনজুরি সমস্যাও বেশ ভোগাচ্ছে এই মৌসুমে। তাদের নিজেদের ভুলগুলো দেখা উচিত আর সবসময় রেফারি নিয়ে কান্না করা বন্ধ করা উচিত।'
আগামীকাল রবিবার লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
