মা-বাবার সঙ্গে পুকুরে মাছ দেখতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১১:০৬ এএম

নড়াইলে পানিতে দুবে শিশু তিন্নি (৫) ও মো. তানহা (৩) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে এ ঘটে ঘটে। শিশু দুটি ওই গ্রামের নূর জালাল মোল্যার সন্তান।

স্থানীয় বাসিন্দা রাজীব ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে নূর জালাল ও তার স্ত্রী বাড়ির পাশের মাছের ঘেরে যান। এ সময় তাদের শিশু সন্তান তানহা ও তিন্নিও ঘেরে যায়। ঘের পাড় ধরে বাবা জালাল মোল্যা একটু দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় শিশু দুটির মা বাড়িতে ফিরে আসেন। সন্ধ্যার দিকে শিশু দুটি বাড়িতে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারর লোকজন বাড়ির পাশে মাছের ঘেরের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া তাদের মৃত ঘোষণা করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘শিশু দুটির মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত