তীব্র তাপপ্রবাহে জবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম

তীব্র তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব বিভাগের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

আজ রবিবার (২১ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর কোনো পরীক্ষা থাকলে সেসব রিসিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এ সপ্তাহটা অনলাইনেই চলবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত