ভারতের রাষ্ট্রীয় টেলিভিশনের লোগো পরিবর্তন ও গেরুয়া রং করা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। রবিবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মমতা প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন কীভাবে এই কাজের অনুমতি দিল। এক টুইটে তিনি বলেন, আমি স্তম্ভিত টেলিভিশনের হঠাৎ লোগো পরিবর্তন ও গেরুয়াকরণ দেখে। ঠিক যে সময় জাতীয় স্তরে নির্বাচন সংগঠিত হচ্ছে। এটা অনৈতিক ও পুরোপুরি অবৈধ।
মমতা দাবি করেন, জাতীয় সম্প্রচারকারমধ্যম বিজেপির প্রতি পক্ষাপাতিত্ব করছে। কীভাবে নির্বাচন কমিশন এর অনুমতি দিল? যখন মানুষ নির্বাচনে মধ্যে রয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, ‘গেরুয়াকরণে আদর্শন আচরণ বিধি ভঙ্গের অনুমতি পেল কীভাবে? জাতীয় নির্বাচন কমিশনের অবিলম্বে এটা বন্ধ করা দরকার। অবিলম্বে পুরনো নীল রংয়ে টেলিভিশনের লোগো ফিরিয়ে দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন তার ঐতিহাসিক লোগোর রঙ লাল থেকে গেরুয়ায় পরিবর্তন করেছে।
সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে শ্রমিকদের বিক্ষোভ
‘আমরা অন্য কিছু খেলেও লিলির জন্য মাছ রান্না করতেই হয়’