অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পিএম

ট্রেনে কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

আজ সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা ভালো। তাকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করছি। খুব দ্রুতই তার কিছু পরীক্ষা-নিরিক্ষা করবো। এরপর তার পায়ে অপারেশন করা হবে। আশা করছি খুব দ্রুতই তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।

গতকাল রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাম পায়ের ৫টি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের। এরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত