ঠোঁট সার্জারি করে সমালোচনার মুখে এষা

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:২২ পিএম
কয়েকদিন আগেই প্লাস্টিক সার্জারির কারণে আলোচনায় ছিলেন অভিনেতা রাজকুমার রাও। এবার অভিনেত্রী এষা দেওলকে দেখা গেল সেই একই কারণে সংবাদের শিরোনাম হতে। 
 
সম্প্রতি ঠোঁট সার্জারি করিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল সেই চিত্র। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপরই এশাকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। 
 
মথুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেমা মালিনীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে এষা ও অহনা। প্রচার শেষে ‘মথুরা’ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের। তখনই এষার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে পড়ে নেটিজেনদের। 
 
এক নেটিজেন এষার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘একটা সময় এষাকে দেখতে সুন্দর ছিল, এখন কী হাল হয়েছে?’ কারো মন্তব্য, ‘আপনাকে এখন খানিকটা ক্লাউন (ভাড়)-এর মতো দেখাচ্ছে। যাই করুন না কেন, আগের বয়স আর ফিরে পাবেন না।’ কারোর কথায়, ‘ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেড়া করেন…।’ কেউ লিখেছেন, ‘ঠোটেঁ পিপড়ে কামরেছে নাকি!’
 
সম্প্রতি ভারত তখতানির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙেছে এষা দেওলের। তাই আপাতত মা হেমার কাছেই থাকছেন এষা। মাঝে শোনা যাচ্ছিল, মায়ের পথে হেঁটে এষাও খুব শীঘ্রই রাজনীতিতে পা রাখবেন। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত