মিলান ডার্বি জিতলেই সিরি'আ চ্যাম্পিয়ন ইন্তার

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম

একটা সময় মিলান ডার্বি ছিল ফুটবল ভক্তদের কাছে আকর্ষনীয় লড়াই। ইতালিয়ান লিগে আগের সেই জৌলুশ এখন নেই। ইন্তার ও এসি মিলানও পেরিয়ে এসেছে নিজেদের সোনালি সময়।

তবু প্রতি মৌসুমেই মিলান ডার্বি আসে। তেমনি আজ রাতেও আছে মিলান ডাবি। আজ এসি মিলান ও ইন্তার মিলান ম্যাচে আছে বাড়তি মাহত্ম্য। আজ ইন্তার মিলান জিতলেই তাদের ঘরে উঠবে ইতালিয়ান লিগ (সিরি'আ) শিরোপা।

ইতালিয়ান লিগে জুভেন্তাসের এক দশকের আধিপত্যের অবসান ঘটিয়েছিল ইন্তার মিলান। এরপর একবার শিরোপা গিয়েছে এসি মিলানের ঘরেও। গেলবার নাপোলি জিতেছে ইতালিয়ান লিগ।

ইন্তার মিলান ও এসি মিলান উভয়ই সমান ১৯টি করে লিগ শিরোপা জিতেছে। আজ ২০তম লিগ শিরোপা জয়ের হাতছানি ইন্তারের সামনে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচটি মিলান ডার্বি জিতেছে ইন্তার। তবে এসি মিলানও মর্যাদার এই লড়াই জিততে চাইবে।

এবারের লিগে ৩২ রাউন্ড শেষে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইন্তার। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।

ম্যাচটি ইন্তার জিতলে ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট হয়ে যাবে। এসি মিলানের চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে যাবে তারা। শেষ পাঁচ ম্যাচে ইন্তারকে আর পেছনে ফেলা সম্ভব হবে না এসি মিলানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত