ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলের হামলা ও যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যা থামাতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে যে, নিউইয়র্ক ইউনিভার্সিটি, বার্কলে, এমআইটি, টাফটস ইউনিভার্সিটি, ইমারসনসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাঁটিয়ে অবস্থান নিয়েছে।
বিক্ষোভ ঠেকাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।
এছাড়া এমআইটির ছাত্ররা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করেন। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান।
এদিকে গতকাল সোমবার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী প্রায় ৫০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর দিন দিন চাপ বাড়ছে। যার ফলে বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউইয়র্ক সিটি পুলিশকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। যা সারা বিশ্বে বেশ আলোচিত হয়।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকেই যুদ্ধের পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিক্ষোভ বাড়তে থাকে আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং ইসলামভীতি দুটিই বেড়েছে বলে অভিযোগ করেন অনেক শিক্ষার্থী।
অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য