স্ত্রীর সঙ্গে ডেটে গিয়ে মেজাজ হারালেন শাহিদ কাপুর!

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পিএম

বিলাসবহুল রেস্তোরাঁয় স্ত্রী মীরার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন শাহিদ কাপুর। দুজনের পরনে ছিল কালো পোশাক। ডিনার শেষে সোমবার (২২ এপ্রিল) রাতে যখন রেস্তোরাঁ থেকে বের হলেন তারা, ছবি শিকারিরা অনেকটা ঝাঁপিয়ে পড়েন এ জুটির ওপর। হাসি মুখে ছবিও তোলেন শাহিদ-মীরা।

কিন্তু তারা গাড়ির দিকে এগিয়ে যেতেই ঘটে বিপত্তি। পিছু নিতে শুরু করেন ছবি শিকারিরা। তুলতে থাকেন একের পর এক ছবি। ব্যক্তিগত সময়ে এমন হস্তক্ষেপ মানতে পারেননি শাহিদ। রেগে বললেন, ‘আপনারা একটু থামবেন!’ উত্তেজিত হয়ে এ অভিনেতা আরও বলেন, ‘ঠিকঠাক আচরণ করুন।’

২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। এক বছর পরে আগস্টে কন্যা মিশার জন্ম হয়। এরপর ২০১৮ সালে ছেলে সন্তান আসে তাদের জীবনে। নাম জৈন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত