ছিন্নমূল-পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিলেন বিএনপির আইনজীবীরা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পিএম

তীব্র তাপদাহে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে স্যালাইন ও খাবার পানি দিয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট মাজারের প্রবেশ পথে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচির আগে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় কায়সার কামাল বলেন, আমরা এই তীব্র গরমে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি পালন করছি। সভা শেষে আইনজীবী নেতারা ছিন্নমূল মানুষ ও পথচারীদের মধ্যে খাবার স্যালাইন ও পানি সরবরাহ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত