সারাবিশ্বেই নানা প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের অন্যতম ভরসার স্থল পাবলিক টয়লেট। তবে এ সেবায় নতুন মাত্রা যোগ করছে চীন। দেশটির পাবলিক টয়লেটে মূত্রত্যাগ করলেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে স্বাস্থ্য পরীক্ষা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের জনগণের জন্য উন্নত পাবলিক টয়লেট চালু হয়েছে। বেইজিং ও সাংহাইয়ের মতো শহরে এ সেবা পাওয়া যাবে। এসব পাবলিক টয়লেটে খুব সহজেই স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। ফলে মূত্রত্যাগের পর স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এ পরীক্ষা। তবে এমন সেবার জন্য প্রত্যেক সেবাগ্রহীতাকে ২০ ইউয়ান খরচ করতে হবে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে সম্প্রতি সাংহাইভিত্তিক তথ্যচিত্র নির্মাতা ক্রিস্টিয়ান পিটারসেন ক্লসেন এ ধরনের পাবলিক টয়লেটের ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেন, ২০ ইউয়ানের বিনিময়ে একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক টয়লেটে মূত্র পরীক্ষার সুযোগ দিচ্ছে।
প্রক্রিয়াটি নিয়ে তিনি বলেন, উইচ্যাটের মতো অনলাইনে অর্থ পরিশোধ করে এ শৌচাগারে যেতে হয়। এ পরীক্ষায় উন্নত প্রযুক্তির বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়।
ফিলিস্তিনের পতাকায় লাথি দিতেই ফাটল বোমা