হাসপাতালে বাদশাহ সালমান, যা জানা গেল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পিএম

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হয়েছেন। জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুধবার (২৪ এপ্রিল) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির রাজকীয় আদালত এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ৮৮ বছর বয়সী বাদশাহ সালমানকে। এ পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা লাগতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার  সাপ্তাহিক বৈঠকে যোগ দিতে দেখা যায় বাদশাহ সালমানকে।

২০১৫ সালে ক্ষমতায় আসেন বাদশাহ সালমান। ২০২২ সালের মে মাসে শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ে তার কোলোনোস্কপিসহ মেডিকেল পরীক্ষা করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য বাদশাহ সালমান রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন।

এর আগে ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয় তার। তখন তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত