লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদসহ ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

শনিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষিণ হামছাদী ইউনিয়নে টহল দেয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মীর শাহ আলমকে নিয়ে মোটরসাইকেল যাবার পথে পুলিশের গতিরোধ করে। পরে ইমতিয়াজকে আটক করে পুলিশ। সে বহিরাগত হিসেবে নন্দনপুন এলাকায় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এসপি স্যারের নির্দেশে তাকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত