দেশজুড়ে চলা দাবদাহের মধ্যে নগরবাসীকে কিছু স্বস্তি দিতে রাস্তায় পানি ছিটানো শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। চিফ হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এভাবে পানি ছিটানো হবে। এই কার্যক্রম চলবে উত্তরা, মিরপুর, ফার্মগেট, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায়। পাশাপাশি প্রতি ওয়ার্ডে ৩ টি বিশেষ ভ্যানগাড়ির মাধ্যমে পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে বিশেষ ব্যবস্থার ভ্যান। রাজধানীর আগারগাঁও থেকে ছবিগুলো তুলেছেন মারুফ রহমান
×
