পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে দেশটির উপ-প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। গতকাল রোববার এক প্রজ্ঞাপন জারি করে এ বিষয়টি জানানো হয়।
ইসহাক দার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা নওয়াজ শরিফের মেয়ে আসমা নওয়াজের শ্বশুর।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্যা ডন।
মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়, ‘কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।’
এমন সময়ে এই নিয়োগ দেয়া হল যখন প্রধানমন্ত্রী শেহবাজ এবং ইসহাক দার অন্যান্য মন্ত্রীদের সাথে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় যোগ দিতে সৌদি আরবে রয়েছেন।
ইসহাক দারের আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী পারভেজ এলাহী।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তানে পিএমএল–এনের নেতৃত্বে জোট সরকার গঠিত হলে পররাষ্ট্রমন্ত্রী হন ৭৩ বছর বয়সী ইসহাক দার। এর আগে তিনি চারবার দেশটির অর্থমন্ত্রী ছিলেন।
এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারের নিয়োগের বিষয়ে কঠোর প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
সোমবার দলটির খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ বলেন, ‘শরীফ পরিবার নিজেদের মধ্যেই গুরুত্বপূর্ণ জাতীয় পদ বণ্টন করছে।‘
গ্রেপ্তার বেড়ে ৯০০, শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান হোয়াইট হাউসের