সপ্তাহের শেষে দেখা মিলতে পারে বৃষ্টির

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম

চলতি সপ্তাহের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন এলকায় বৃষ্টির আভাস রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের যেসব এলকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ হইছে তা অব্যাহত থাকবে। এদিকে আজ সোমবার দেশের সর্বোচ্চ তামপাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বোচ্চ।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রাবহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রাবহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। যা অব্যাহত থাকবে। এ সময়ে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পাবে। কমবে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করবে।

বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলায়। এই জেলায় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ড. আব্দুল কালাম মল্লিক জানান, ২ মে থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ ঢাকা বিভাগসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত