উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:৪৫ পিএম

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, প্রার্থীরা চাইলেও উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেই, সুযোগও নেই। নির্বাচনের আগে ও পরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা।

আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জেলার নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে লক্ষ রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে সেনাবাহিনী ময়দানের সিদ্ধান্ত না থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে সকল ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলার উপজেলা পরিষদের নির্বাচনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত