ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার তুগলী নামক স্থানে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন পিকআপচালক চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) তার সহকারী শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি বাহুবল বাজারে থেকে মাছ নিয়ে জুড়ি যাচ্ছিল। ঘটনার সময় ওই স্থানে পৌঁছালে সিলেটগামী সিমেন্টের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপচালকসহ দুজন মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
