ক্লাব বিক্রি করে রোনালদোর লাভ ৪২৮ কোটি টাকা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পিএম

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওর নিজ দেশের ক্লাব ক্রুজেইরো ও স্পেনের ভায়াদোলিদ ক্লাবের মালিকানা ছিল। তবে ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন রোনালদো। ভায়াদোলিদের শেয়ারও ছেড়ে দেবেন তিনি। ভায়াদোলিদে ৫১ শতাংশের মালিকানা রোনালদোর।

১৯৯৩ সালে পেশাদার ক্যারিয়ারের শুরুটা রোনালদো করেছিলেন ক্রুজেইরোতে। ২০২১ সালে ঋণের দায়ে জর্জরিত ক্রুজেইরোকে ৭.৮ কোটি মার্কিন ডলারে (প্রায় ৮৫৬ কোটি টাকা) কিনেছিলেন। ১১.৭ কোটি মার্কিন ডলারে (প্রায় ১২৮৪ কোটি টাকা) ক্লাবটিকে বিক্রি করার ঘোষণা দিলেন রোনালদো। তাতে ৪২৮ কোটি টাকা লাভ হলো তার।

হঠাৎ ক্লাবটি কেন বিক্রি করলেন তিনি। শুধু কি লাভের আশায়। স্থানীয় গণমাধ্যমে খবর সমালোচনায় পড়ে ক্লাব বিক্রি করেছেন। রোনালদো প্রতিশ্রুতিমতো অর্থ বিনিয়োগ করেননি ক্রুইজেরোতে।

এক সংবাদ সম্মেলনে ক্লাব বিক্রির ঘোষণা দিয়ে সমর্থকদের প্রসঙ্গও টেনেছেন রোনালদো, ‘কেউ কেউ (সমর্থক) আমার বিরুদ্ধে বাড়িয়ে বাড়িয়ে এমন সব কথা বলেছে, যেগুলো আমার জন্য প্রাসঙ্গিক নয়। আমি জানি বেশির ভাগ সমর্থকই আমার ও আমার দলের কাছে কৃতজ্ঞ। আমরা তো ক্রুজেইরোকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ফিরিয়েছি। আমার লক্ষ্য পূরণ হয়েছে। ক্রুজেইরোকে ফিরিয়ে এনে সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে ফিরিয়ে দেওয়া এমনটাই তো ভাবনা ছিল।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত