সাংবাদিক হতে চেয়েছিলেন আনুশকা শর্মা 

আপডেট : ০১ মে ২০২৪, ০৭:৫১ পিএম

পয়ত্রিশ বসন্ত পেরিয়ে আজ বুধবার ৩৬ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিশেষ দিনে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে এদিন ভিরাট কোহলি লিখেন, ‘আমি সম্পূর্ণভাবে হয়তো হারিয়ে যেতাম যদি না তোমায় খুঁজে পেতাম। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমিই আমাদের জীবনের আলো। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি।’

অভিনেত্রীর জন্মদিনে জানা গেল তার সম্পর্কে কিছু অজানা তথ্য। তিনি নাকি অভিনেত্রী হতে চাননি। চেয়েছিলেন সাংবাদিক হতে। 

১৯৮৮ সালে উত্তর প্রদেশের অযোধ্যায় জন্মগ্রহণ করেন আনুশকা শর্মা। তারা বাবা অনুষ্কার বাবা ভারতীয় আর্মিতে কাজ করতেন। তিনি একজন কর্নেল ছিলেন। আনুশকা বরাবরই একজন সাংবাদিক হতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে হয়ে গেলেন অভিনেত্রী। সংবাদকর্মী হিসেবে কাজ করার বদলে নিজেই এখন পেজ থ্রির নিউজে থাকেন। আর তার এই পুরো সফরটাই তখন শুরু হয় যখন ফ্যাশন ডিজাইনার ভেন্ট্রেল রড্রিকস তাকে একটি শপিং মলে দেখেন এবং তাকে একটি ফ্যাশন শোতে হাঁটার জন্য বলেন। সেই থেকে শুরু। প্রথমে মডেলিং, এর পর সেখান থেকে বলিউড যাত্রা। 

২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পান বলিউড বাদশাহ শাহরুখ খানকে। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 

অন্যদিকে আনুশকা বর্তমানে বিরাট কোহলির স্ত্রী। তাদের সংসারে রয়েছে দুই সন্তান ভামিকা এবং অকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত