সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ৪ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ (স্পেশাল ব্রাঞ্চ)
পদসংখ্যা: ০৪টি
জনবল নিয়োগ: ৫৪ জন
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: অন্যূন ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে।
বয়স: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩৮
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: দপ্তরি
পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: অন্যূন ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
চাকরির ধরন: সরকারি
কর্মস্থল: রাজারবাগ, ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ১ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ২ থেকে ৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৪
