এবার চাঁদে যাওয়ার মিশনে পাকিস্তান

  • চীনের সহায়তায় পাকিস্তানের প্রথম মহাকাশযান চাঁদের পথে পাড়ি জমাবে
  • পাকিস্তানের চন্দ্রযানে ২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা রয়েছে, এতে চাঁদের নিখুঁত ছবি তোলা যাবে
আপডেট : ০২ মে ২০২৪, ১২:২৪ পিএম

গত বছরের ২৩ আগস্ট চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। ভারতের পর এবার চাঁদে যাওয়ার মিশনে নেমেছে পাকিস্তানও। শুক্রবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে পাকিস্তানের প্রথম মহাকাশযান।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, চীনের সহায়তায় দেশটির পতাকাখচিত প্রথম মহাকাশযানটি চাঁদের পথে পাড়ি জমাবে আগামীকাল শুক্রবার।

পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি (আইএসটি) জানিয়েছে, শুক্রবার দুপুর ১২.৫০ মিনিটে চীনের হাইনান থেকে পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্রযান আইকিউব – কিউ চাঁদের উদ্দেশে রওনা দেবে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো চিনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। উপগ্রহটিতে রয়েছে ২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। যা দিয়ে চাঁদের নিখুঁত ছবি তোলা সম্ভব।

চ্যাংয়ে-৬ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধূলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন।

চীনের এ মিশনটি পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিউবস্যাট স্যাটেলাইট আইকিউব-কিউ বহন করছে। কিউবস্যাট হল ক্ষুদ্রাকৃতির উপগ্রহ যা সাধারণত ছোট আকার এবং মানসম্পন্ন নকশায় তৈরি করা হয়।

গত বছরের ২৩ আগস্ট চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ অবতরণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে নিয়ন্ত্রিত অবতরণ করে ভারত। ভারতীয় মহাকাশসংস্থা ইসরোর বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় এটি সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত