মেজর লিগে প্রথমবার মাসসেরা মেসি

আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:২৯ পিএম

টানা দুই মাস যুক্তরাষ্ট্রের ফুটবল টুর্নামেন্ট মেজর সকার লিগে মাসসেরার পুরস্কার জিতল ইন্টার মায়ামি। আর প্রথমবারের মতো এ স্বীকুতি পেলেন লিওনেল মেসি।

এমএলএসের এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হন মেসি। ওই মাসে চার ম্যাচের তিনটিতেই জিতেছে মায়ামি, একটি করেছে ড্র।

এপ্রিলে মায়ামির দেওয়া ১২ গোলের মধ্যে ১০টির সঙ্গে জুড়ে আছে মেসির নাম। ৬টি নিজে করেছেন, ৪টি অন্যকে দিয়ে করিয়েছেন।

গত মাসে লুইস সুয়ারেজ জিতেছিলেন মাসসেরার পুরস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত