উত্তপ্ত শহরে নারীদের জন্য কাজ করা হচ্ছে: বুশরা

আপডেট : ০৪ মে ২০২৪, ০৭:৫৪ পিএম

উত্তপ্ত শহর নারীদের জন্য বসবাসের অযোগ্য। তাই তাপপ্রবাহের মধ্যে নারীদের নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

তিনি বলেন, ‘নারীদের জন্য কিছু কাজ শুরু করেছি। যাতে নারীরা তীব্র গরমে কিছু স্বস্তি পান। আমরা বাস স্টপেজগুলোতে পানি সরবরাহের ব্যবস্থা করছি। একই সঙ্গে আমরা নারীবান্ধব শৌচাগার করার বিষয়ে কাজ চলছে।’

শুক্রবার (৩ মে) জর্জিয়ায় অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৭তম বার্ষিক সভায় প্যানেলিস্ট হিসেবে এক অধিবেশনে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।

তাপের হুমকি মোকাবেলা এবং ঢাকার জন্য একটি টেকসই ও শীতল ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে কাজ চল বলে জানিয়েছেন বুশরা আফরিন।

তিনি আরো বলেন, ‘গত কয়েক দিন অনেক বেশি তাপ ছিল। তাপের প্রভাবে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি অনুভূত হয়। প্রধান হিট অফিসার হিসেবে, আমি অবস্তিতে বসবাসকারী নারীদের ওপর এই তাপমাত্রার প্রভাব পর্যবেক্ষণ করেছি। গরমে তাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।’

ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা আর্শট-রক ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কর্মরত সামাজিক উদ্যোক্তা বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত