আইন বিষয়ক অনুষ্ঠান 'প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ' র যাত্রা শুরু

আপডেট : ০৮ মে ২০২৪, ০১:৪৮ পিএম

বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত আইন বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান 'প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ'- এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান অথিতি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  'প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজ পাঠ' এর আয়োজক ও পরিকল্পক, আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার,  অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত