চট্টগ্রামের অলংকার মোড়ে একটি আবাসিক হোটেলে সংঘটিত অগ্নিকাণ্ডে আব্দুল বারেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ মে) রাতে হোটেল ‘রোজ ভিউ’ নামের আবাসিক হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটলেও বিষয়টি জানাজানি হয় আজ বুধবার।
নিহত আব্দুল বারেক (৫৫), সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের ৩০৬ নম্বর কক্ষে ছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর হোটেলের কক্ষ থেকে সবাই নামতে পারলেও আব্দুল বারেক নামতে পারেনি।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে আব্দুল বারেক নামের এক ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
