মা ব্যস্ত কাজে, বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৩১ পিএম

ঝিনাইদহ শহরের একটি বাসায় বালতির পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জান্নাত। আজ বুধবার দুপুরে শহরের সিটি কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে কলের ধারে বালতির পানি নিয়ে খেলা করছিল শিশু জান্নাত। এক পর্যায়ে সে বালতির পানিতে পড়ে গেলে মাথাসহ মুখ ডুবে যায়। পরে তার মা টের পেয়ে শিশুটিকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মো. শাহীন উদ্দিন জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত