ভারতের মুম্বাইয়ের একটি ফুড স্টল থেকে কেনা চিকেন শর্মা খেয়ে মৃত্যু হলো ১৯ বছর বয়সী এক যুবকের। এ ঘটনায় ওই ফুড স্টলের দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৩৬ (জীবন বিপন্নকারী কাজ) ও ২৭৩ (বিষাক্ত খাবার বা পানীয় বিক্রি)-এর অধীনে এফআইআর করেছে পুলিশ।
গত ৩ মে ট্রম্বে এলাকার একটি ফুড স্টল থেকে চিকেন শর্মা কিনে খান প্রমথেশ ভোকসে। পুলিশ জানিয়েছে, চিকেন শর্মা খেয়ে বাড়ি ফেরার পর প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হয় প্রমথেশের। ব্যথার সঙ্গে শুরু হয় বমি। এরপর বাড়ির লোকেরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় যুবককে।
বাড়ি ফেরার পর ৫ মে আবারও অসুস্থ বোধ করেন প্রমথেশ। পরিস্থিতি বেগতিক বুঝে পরিবারের সদস্যরা তাকে আরেকটি হাসপাতলে নিয়ে যান ।
ট্রম্বে থানার এক কর্মকর্তা জানিয়েছেন, শারীরিক পরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। শুরু হয় চিকিৎসাও। তবে শেষরক্ষা হয়নি। রবিবার হাসপাতালেই মৃত্যু হয় প্রমথেশের। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তদন্তে নেমে ওই ফুড স্টলের দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
কিমের নজর ইরানে, সম্পর্কে নতুন মেরুকরণ