ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ওই শিক্ষকের নাম গৌমত মজুমদার।
বুধবার (৮ মে) রাতে পিরোজপুর সদরের লখকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর থানায় আসামিকে হস্তান্তর করা হয়।
আজ (৯ মে) দুপুরে র্যাব ৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামি এবং ধর্ষণের শিকার ছাত্রী একই শিক্ষাপ্রতিষ্ঠানের। মামলার বরাত দিয়ে র্যাব জানিয়েছে, গত ৩ মে রাতে ওই স্কুলছাত্রীকে ভাড়া বাসায় ডেকে ধর্ষণ করা হয়। ওই স্কুলছাত্রীর গোপন ছবি এবং ভিডিও সংরক্ষণ করে রেখেছেন শিক্ষক।
