চাকরির বয়স ৩৫ করার দাবিতে কাল ঢাকায় সমাবেশ

আপডেট : ১০ মে ২০২৪, ০৮:১১ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে সরকারের প্রতি চাকরিপ্রার্থীদের দেওয়া আলটিমেটাম শেষ হচ্ছে আজ শুক্রবার। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল শনিবার (১১ মে) বড় সমাবেশ ডেকেছে চাকরি প্রত্যাশীরা । আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করবেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১০ মে) বিকেলে বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনের গণমাধ্যম বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন মুক্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চান। অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর চেয়ে আন্দোলন করে আসছেন। সে ধারাবাহিকতায় গত বছরের ৩০ আগস্ট থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দাবি বাস্তবায়নে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দাবি বাস্তবায়নে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত