আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

আপডেট : ১১ মে ২০২৪, ০৯:৪৯ এএম

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (১১ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং যা পশ্চিম/উত্তর-পশ্চিম দিক ঘ্নটায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। 

দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ৮৪ শতাংশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত