সন্ধ্যায় ফের ঢাকা মাতাবেন অঞ্জন দত্ত  

আপডেট : ১১ মে ২০২৪, ০২:৪১ পিএম

ফের ঢাকায় এলেন অঞ্জন দত্ত। আজ শনিবার (১১ মে) সন্ধ্যায় পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে আয়োজিত এক কনসার্টে মঞ্চ মাতাবেন তিনি। কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান গাইবেন ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। কনসার্টের প্রস্তুতি শেষ, থাকছে স্পন্সর বুথ ও নানান কর্মসূচি। আরও থাকছে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল। 

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এনগেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে রয়েছে জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কনসার্টের রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক।

এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। ওই কনসার্টেও ছিলেন আহমেদ হাসান সানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত