পূর্ণিমা বছর জুড়েই অভিনয় এবং উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকেন। নতুন খবর হলো চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন অভিনেত্রী। রোববার (১২ মে) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে। খবরটি জানার পর পূর্ণিমা বলছেন এটা তার ক্যারিয়ারের বড় অর্জন।
সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা বললেন, যখন সেন্সর সদস্য হওয়ার চিঠি পেয়েছি আমি কিছুটা অবাক হয়েছি। এতো বছরের ক্যারিয়ারে বড় প্রাপ্তি ও গর্বের। কারণ, আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো, তখন কিছুটা নার্ভাস লাগতো। জানার আগ্রহ থাকতো আমার সিনেমাটি আনকাট পাশ হয়েছে কিনা। এখন সেই সেন্সরের বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারবো। এতে সম্মানিতবোধ করছি।
সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, কখনো সেন্সর বোর্ডের সদস্য হতে পারবো এটা মনেই হয়নি। ওখানে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি মনে করি না। তবুও আমাকে রাখা হয়েছে এবং সম্মান জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। এতো সম্মানজনক কমিটিতে আমাকে রাখার জন্য তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবারের ঈদে ‘আহারে জীবন’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে পূর্ণিমার। বর্তমানে নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, না। আপাতত বলার মতো তেমন কিছু নেই। তবে একটা কথা বলতে চাই, অনেকেই মনে করেন আমি কাজ করছি না। সেদিন একজন বলল, অনেকে নাকি আবার যোগাযোগ করতেও ভয় পান। কিন্তু ভাই, আমি কাজ করতে চাই। আমি যেহেতু একজন অভিনেত্রী তাই সবার আগে কাজটাকে গুরুত্ব দেব।
পূর্ণিমা ছাড়াও আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই সেন্সর বোর্ড কমিটিতে অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম। এছাড়া রয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম। কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী একবছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী
ধর্ম নিয়ে কটূক্তি, জবি শিক্ষার্থী তিথি সরকারের ৫ বছর কারাদণ্ড
যেভাবে ওরির দৈনিক আয় ৫০ লাখ রুপি