কুলখানির আয়োজনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল সোমবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল বিশ্বাস (৬০) স্থানীয় বাসিন্দা আফতাব বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নিহত বকুল বিশ্বাসের নিঃসন্তান চাচি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃতের কুলখানিতে অনুষ্ঠানে তার চাচাতো ভাইয়েরা বড় করে আয়োজন করে লোকজনকে খাওয়ানোর দাবি তোলেন। এতে বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন রাজি হয়নি। গত শনিবার বকুল বিশ্বাস কিছু লোকজন নিয়ে চাচির কুলখানির শেষ করেন। এ ঘটনার জেরে ক্ষুব্ধ চাচাতো ভাইয়েরা তার উপর হামলা করে।
হামলায় আহত প্রত্যক্ষদর্শী ঝাউদিয়া ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য শাহিন আক্তার বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আমরা স্থানীয় চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এ সময় নিহতের চাচাতো ভাই বিএনপি নেতা শিপন বিশ্বাসের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই মেহেদী হাসান জানান, ‘মৃত ব্যক্তির কুলখানির আয়োজনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
