সাইফ আলী খানের হাতে স্ত্রী কারিনা কাপুর খানের নাম লেখা ট্যাটু রয়েছে। বহু বছর ধরে সেই ট্যাটুকেই লালন-পালন করেছিলেন বলিউড নবাব। কিন্তু হঠাৎ করেই সাইফের হাত থেকে গায়েব সেই ট্যাটু! হঠাৎ স্ত্রীর নাম হাত থেকে মুছলেন কেন নবাব!
সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল সাইফের হাতের নতুন ট্যাটু। তবে অনেকেই মনে করছেন, কারিনার ট্যাটু মুছেননি সাইফ। বরং নতুন ছবির, নতুন চরিত্রের জন্য হয়তো এই ট্যাটু ব্যবহার করেছেন। যা কিনা অস্থায়ী। তবে এই নিয়ে মুখ খুলেননি সাইফ। বরং সাইফের এই ছবি এখন ভাইরাল সোশ্যালে।
সিনেমা, সংসার, নবাব পরিবার। দুই সন্তানকে নিয়ে সুখের ঘরকন্না সাইফ-কারিনার। জেহ আর তৈমুর তাদের নয়নমণি। তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে। নবাবপুত্র তৈমুর জন্মেই সেলেব তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। বয়স মাত্র সাত। আর তাতেই এই পুঁচকের ভক্ত-সংখ্যা অনায়াসে টেক্কা দেবে বলিপাড়ার যে কোনও হেভিওয়েট স্টারকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান নিজেই সেই মজার কথা জানিয়েছেন। তৈমুর নাকি মাঝেমধ্যেই তাকে জিজ্ঞেস করে, সে ভিআইপি কিনা! ছেলের এই অবুঝ প্রশ্নের উত্তরে কী বলবেন, ভেবে পান না অভিনেত্রী। হাজার হলেও বাচ্চামন। কী করেই বা তাকে বোঝাবেন তিনি! তবে কারিনা কিন্তু সন্তানদের সেলেবসুলভ চালচলনে অভ্যস্ত করতে নারাজ! তাই তৈমুরকে তিনি বোঝান যে, মা-বাবা তারকা বলেই তাদের ঘিরে অনুরাগীদের এত কৌতূহল। তাই সবসময়ে লাইমলাইটে থাকে সে আর তার ছোটভাই জেহ।
মৃণাল সেনের জন্মদিনে ‘পদাতিক’ টিজার