‘সোশ্যালে স্টান্টবাজি করে পপুলার হতে নাই, গজব নাজিল হয়’

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:৩৩ পিএম

ফেসবুকে অতিরিক্ত জনপ্রিয়তা পাওয়ার বিষয় নিয়ে মন্তব্য করেছেন ছোট পর্দার একসময়ের পরিচিত মুখ আদনান ফারুক হিল্লোল। তার মতে, সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে অতিরিক্ত পপুলার হতে নাই, আমি খেয়াল করে দেখছি, তাতে করে পরবর্তীতে গজব নাজিল হয়! এমন উদাহরণ বাংলাদেশে অনেকগুলো আছে।

এক ফেসবুক স্ট্যাটাসে এমন কথাই লেখেন হিল্লোল। হিল্লোলের এমন স্ট্যাটাসের উত্তর খুঁজছেন তার অনুসারীরা। অনেকেই বর্তমান সময়ের ভাইরাল কিছু ‘ইনফ্লুয়েন্সার’র কথা বলেছেন। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে বিতর্কিতভাবে ভাইরাল হয়েছেন।  

হিল্লোলের সেই স্ট্যাটাসে কেউ কেউ আবার কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান চৌধুরীকে ইঙ্গিত করেছেন। সম্প্রতি সময়ে আলোচিত ও জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরকে উদ্দেশ্য করেই অভিনেতা এমন স্ট্যাটাস দিয়েছেন কি না সেই যোগসূত্র খুঁজছেন। 

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নিকে বিয়ে করেছিলেন আদনান ফারুক হিল্লোল। তবে বিয়ের পরই নানা কারণে দূরত্বের সৃষ্টি হয় এই দম্পতির মাঝে। একটা সময় ভাঙনে গড়ায় তাদের সংসার। একমাত্র সন্তান ওয়ারিশাকে নিয়ে আলাদা হয়ে যান তিন্নি। 

বছরখানেক পরেই ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশীনের সঙ্গে সম্পর্কে জড়ান হিল্লোল। এক পর্যায়ে তাকে বিয়ে করেন। 
 বর্তমানে নওশীনের সঙ্গেই অভিনেতার সুখের সংসার। দুজনেই থাকছেন নিউইয়র্কে। তাদের সংসারে রয়েছে একটি সন্তান।  অভিনয় ছেড়ে বর্তমানে ফুড ব্লগিং নিয়েই ব্যস্ত সময় পার করতে দেখা যায় হিল্লোলকে। এছাড়াও অধিকাংশ সময় দেশের বাহিরেই কাটে এই অভিনেতার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত