মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসি

আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:৩৫ পিএম

মৌলভীবাজারে এক নারীকে ধর্ষণ করে হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ মে) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. সোলায়মান তাদের এ ফাঁসির রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, জেলার রাজনগর উপজেলার মজম্মিল মিয়ার ছেলে আবারক মিয়া ও একই উপজেলার মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ জুন রাজনগর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা হয়। ওই উপজেলায় এক নারীকে আবারক ও জয়নাল ধর্ষণের পর হত্যা করে। অবশেষে বুধবার (১৫ মে) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. সোলায়মান তাদের এ ফাঁসির রায় দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত