আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি

আপডেট : ১৫ মে ২০২৪, ১০:০৬ পিএম

নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সোনারগাঁ আওয়ামী লীগের সদস্য গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের নামে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়ায় বুধবার (১৫ মে) বিকালে এ জিডি করা হয়।

জিডি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে পৌরসভা এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী কালামের উঠানবৈঠকে গাজী মজিবুর এমপি কায়সারকে উদ্দেশ্য করে বলেন, ভোটের বেপারি হইয়েন না, ভোটের বেপারি হয়ে সুবিধা করতে পারবেন না। মানুষ এখন অনেক সচেতন। সাধারণ জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না।

সাগর তার দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, বিবাদী গাজী মজিবুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে কুরুচিপূর্ন এবং হুমকিমূলক বিভিন্ন মন্তব্য করে মানহানি করছে। 

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ডিউটি অফিসার তানিয়া আহম্মেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত