হাদিসের প্রভাষক পদে সুধা রানী, দায় কার?

আপডেট : ১৭ মে ২০২৪, ০৫:৪৬ পিএম

কম্পিউটার দোকানে করেছেন পরীক্ষার আবেদন। তাতেই বেঁধেছে বিপত্তি। হিন্দু ধর্মের অনুসারী হয়েও সুধা রানী নামের এক শিক্ষার্থী সম্প্রতি এনটিআরসিএ প্রিলিমিনারি ফলাফলে হাদিস প্রভাষক পদে উত্তীর্ণ হয়েছেন। তার পর থেকেই বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মতামত দিচ্ছেন নেটিজেনরা। সুধা রানী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বোথলা চন্দ্রপুর গ্রামের গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী। 

জানা গেছে, সুধা রানী রংপুরের একটি কেন্দ্রে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা দেন। তিনি দিনাজপুর বোর্ড থেকে মানবিক বিভাগে ২০০৯ সালে এসএসসি এবং একই বোর্ড ও বিভাগ থেকে ২০১১ সালে এইচএসসি পাস করেছেন। এরপর ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক এবং ২০১৬ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন।

এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম জানিয়েছেন, সুধা রানীর আবেদনপত্র ও পরীক্ষার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়েছে। সুধা রানী নিজেই হাদিস বিষয় চয়েজ দিয়েছেন। তার আবেদন অনুযায়ী ফল দেওয়া হয়েছে। এটি প্রার্থীর ভুলের কারণে হয়েছে।

সুধা রানীর স্বামী গোবিন্দ্র চন্দ্র জানান, বিষয়টি নিয়ে খুবই ঝামেলাই আছি। কম্পিউটারের দোকান থেকে আবেদন করা হয়েছিল। তারাই ভুল করেছেন। এটি সমাধানের উপায় খুঁজছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত