ফোনের স্টোরেজ ফুল দেখাচ্ছে? খালি করার উপায়

আপডেট : ১৮ মে ২০২৪, ০৫:৩৪ পিএম

স্মার্টফোনগুলিতে বেশ ভালো পরিমাণেই স্টোরেজ থাকে। তবে আজকাল এত বেশি অ্যাপ ব্যবহার করা হয় যে, বরাদ্দ স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। স্টোরেজ পূর্ণ হয়ে গেলে, ফোন ধীর গতিতে চলতে থাকে। এমনকি কখনও কখনও ক্র্যাশও হতে পারে।

এই প্রতিবেদনে রইল কয়েকটি সহজ উপায়। যার মাধ্যমে স্মার্টফোনের স্টোরেজ খালি করা সম্ভব। 

স্টোরেজ খালি করতে শুরুতেই ফোনে থাকা অ্যাপ, তথ্য, ছবি, অডিও-ভিডিও ফাইলগুলো কত জায়গা দখল করে আছে জানুন। এজন্য ফোনের সেটিংস অপশনে ঢুকে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে প্রবেশ করুন। এরপর স্টোরেজ অপশন নির্বাচন করলেই ফোনের ধারণক্ষমতার কত অংশ ব্যবহার হচ্ছে তা জানা যাবে। এরপর অপ্রয়োজনীয় তথ্য বা ফাইল মুছে নিন।  

জায়গা খালি করতে তথ্য, ছবি, অডিও-ভিডিওগুলো গুগল ফটোজ অ্যাপে সংরক্ষণ করে সেগুলো ফোন থেকে মুছে ফেলুন। এরপর গুগল ফটোজ অ্যাপের মেনুতে প্রবেশ করে ফ্রি আপ স্পেস অপশনে ট্যাপ করুন।

গুগল ফাইলস অ্যাপের মাধ্যমেও ফোনের জায়গা খালি করা যায়। গুগল ফাইলস অ্যাপে প্রবেশ করে ‘ক্লিন’ অপশনে ট্যাপ করে জাংক ফাইল, বড় আকারের ফাইল ও পুরনো স্ক্রিনশটগুলো মুছে ফেলুন।

গান এবং অন্যান্য মিডিয়া ডিলিট করতে হবে। স্ট্রিমিং সেবা ব্যবহার করতে হবে। যেমন স্পটিফাই এর মাধ্যমে গান শোনা যেতে পারে।

বড় ফাইল খুঁজে ডিলিট করতে হবে। অপ্রয়োজনীয় চ্যাট মিডিয়া এবং গ্রুপ মিডিয়া ডিলিট করতে হবে। ফোন নিয়মিত আপডেট করতে হবে। ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল সেভ করতে হবে। 

ফোনে থাকা অ্যাপের ক্যাশ মেমোরি মুছে ফেলেও বেশ অনেকটা জায়গা খালি করা সম্ভব। এজন্য ফোনের সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাপস নির্বাচন করুন। এরপর অ্যাপ অপশনে ট্যাপের পর স্টোরেজ নির্বাচন করে ক্লিয়ার ক্যাশ করে নিন।

কোনো ফাইল মুছে দিলে সাধারণত সেটি স্থায়ীভাবে মুছে যায় না। মুখে দেওয়া ফাইলগুলো নির্দিষ্ট সময়ের জন্য জমা থাকে ট্র্যাশ ফোল্ডারে। তাই তাৎক্ষণিক স্থায়ীভাবে কোনো ফাইল মুছে ফেলতে চাইলে, মুছে ফেলার পর ট্র্যাশ ফোল্ডারটিও পরিষ্কার করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত