আমিরাতে পেশাজীবী সাংবাদিকদের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই'র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এন টিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশীদ সভাপতি ও একুশে টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (১৮ মে) বাংলাদেশ সমিতি শারজার নিজস্ব কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমিতি ইউএই'র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সহকারী কমিশনার ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল বাশার, বাংলাদেশ সমিতি দুবাই এর সিনিয়র সহ সভাপতি ইয়াকুব সৈনিক ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আইয়ুব আলী বাবুল। নির্বাচনে পরিদর্শক ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও কনস্যুলেটের প্রেস উইংয়ের প্রথম সচিব আরিফুর রহমান।
এর আগে গত ১১ মে (শনিবার) পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে আলহাজ্ব খোরশেদ আলমকে আহ্বায়ক ও ন ম জিয়াউল হক চৌধুরীকে সদস্য সচিব এবং মেহেদি রুবেল, আরিফ শিকদার বাপ্পি ও কেএম জাহেদকে সদস্য করে ৫ জন বিশিষ্ট নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহসভাপতি পদে এখন টেলিভিশনের আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি, সহসভাপতি দৈনিক বার্তার মুহাম্মদ মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি আবদুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক চ্যানেল 24 এর প্রতিনিধি মুহাম্মদ ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়াছির আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মুহাম্মদ নওশের আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুহাম্মদ নিয়াজ নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ শামসুল হক, মুহাম্মদ খোরশেদুল আলম জাসেদ, আশরাফুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ শাফায়াত উল্লাহ, মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ, মুহাম্মদ মুন্নাসহ নেতৃবৃন্দরা।
এ সময় পর্যবেক্ষক দলের প্রধান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রেস ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, এ নির্বাচন সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আমাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা অসাধারণ একটি নির্বাচন উপহার দিয়েছেন। পাশাপাশি তিনি বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সমিতি ইউএই'র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন নির্বাচনের নিয়ম কানুন ও সুন্দর পরিবেশ বজায় রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আহ্বায়ক কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নির্বাচন কমিশনারদের সুদক্ষ নেতৃত্বে সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বাগদান সেরেছেন ‘বাহুবলী’ খ্যাত আনুশকা, পাত্র কে?
অপুর অভিযোগ, দুই নারীসহ তিনজনকে সতর্ক করল সিটিটিসি
কানে গিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ, উচ্ছ্বসিত ভাবনা 