সৌদি আরবে এক সপ্তাহে আরও প্রায় ১৬ হাজার ২৩ জন অভিবাসী গ্রেপ্তার হয়েছে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়। ৯ থেকে ১৫ মে পর্যন্ত চলে এই সাপ্তাহিক অভিযান।
চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানায়, গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৯৪৭ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী তিন হাজার ৯২৯ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী দুই হাজার ১৪৭ জন।
গ্রেপ্তারদের মধ্যে এক হাজার ৪৭ জন অবৈধভাবে সৌদিতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয় আরও ৩৪ জন। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ এবং সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও ১৭ জন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে।
প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশটিতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।
‘খেতে দেয় না, মারধর করে’ স্ত্রীর নির্যাতনের শিকার সাবেক মন্ত্রী