মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে উপজেলার ছাতিয়ানতলী গ্রামের আলাউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই গ্রামের আবুল কালামের ছেলে মো. তুহিন।
নিহত নয়ন জেলার শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির ও তুহিন সিরাজদীখানের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, নয়ন ও তুহিন বন্ধু। বিকেলে ছাতিয়ানতলী গ্রামের সড়কে মোটরবাইক নিয়ে ২ বন্ধু ঘুরতে বের হয়। তুহিন বাইক চালাচ্ছিল। বাইক নিয়ে ঘুরাঘুরির এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার