ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেপ্তারের একদিন পর লঙ্কান প্রিমিয়ার লিগের আয়োজকরা জানালেন তারা ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকানা ‘নিশ্চিত করার চূড়ান্ত পর্যায়ে’ রয়েছেন।
বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট এবং আইপিজি গ্রুপ (যারা টুর্নামেন্ট পরিচালনা করে) থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করে। যদিও পরবর্তী এলপিএল শুরু হতে এখনও পাঁচ সপ্তাহ বাকি। তবে আইপিজি জানিয়েছে, ‘টুর্নামেন্টটি তার নির্ধারিত সূচী অনুযায়ীই অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে ৫ দল।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এলপিএল পাঁচ দল নিয়েই আয়োজিত হয় প্রতিযোগিতাটি। মঙ্গলবার এসএলসি এই বছরের জন্য খেলোয়াড় নিলামের আয়োজন করেছিল। ডাম্বুলা থান্ডার্সও তাদের দল ঘুচিয়েছিল। যদি নতুন মালিকরা দায়িত্ব গ্রহণ করেন তবে তারা সেই গোছানো দলের উত্তরাধিকার হবেন।
এলপিএল তার ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধরে রাখতে লড়াই করেছে। প্রকৃতপক্ষে, ডাম্বুলার পরবর্তী মালিক পাঁচ বছরের মধ্যে পঞ্চম মালিক হবেন। দলটিকে একেক বছর একেক মালিকানায় দেখা গেছে। কখনও ডাম্বুলা অরা, ডাম্বুলা জায়ান্টস এবং ডাম্বুলা ভাইকিং নামে খেলেছে তারা।
১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ম্যাচগুলো হবে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোতে।
