লিটনকে বাদ দিয়ে খেলতে নামছে বাংলাদেশ

আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:৫৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ। আজ তাদের ঘুরে দাঁড়ানোর মিশন। সেই মিশনে টস ভাগ্যকে পাশে পেলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

টস জিতে নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র একটু পর নামছে ব্যাট করতে। 

এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে সফরকারীরা। লম্বা সময় ধরে ব্যাট হাতে ছন্দে না থাকা লিটন দাস জায়গা হারিয়েছেন। তার বদলি হিসেবে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করবেন তানজিদ হাসান তামিম। এদিকে স্পিনার শেখ মেহেদী হাসানের জায়গায় সুযোগ দেয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে।

বাংলাদেশ- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত