ঘূর্ণিঝড় রিমালে ঘরচাপা পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৪২ পিএম

ভোলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঘরচাপা পড়ে মাইশা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে জেলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত মাইশা মো. মনির হোসেনের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল।

নিহতের বাবা ও স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) রাতে মনির হোসেন তার বসতঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে তার বসতঘরে পড়ে। ওই সময় ঘরচাপা পড়ে মাইশার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে তাদের পরিবারের আরও তিনজন আহত হন। 

এছাড়া ঘরচাপা পড়ে লালমোহনের পশ্চিম চরউমেদ গ্রামে মনেজা খাতুন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত