এবার ওটিটিতে দেখা যাবে ‘রাজকুমার’

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:০৮ পিএম

গেল ঈদে মুক্তি পাওয়ার পর দেশের পাশাপাশি বাহিরেও বেশ ভালো সাড়া ফেলে ‘রাজকুমার’ সিনেমা। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। 

শিগগিরই সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এরই মধ্যে সিনেমার প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘রোজার ঈদে “রাজকুমার” সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্য ছবির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে।’

কবে নাগাদ ওটিটির পর্দায় দেখা যাবে ‘রাজকুমার’, তা এখনই খোলাসা করেননি সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা অন্তর্জালে আসতে পারে এটি।

উল্লেখ্য, ‘রাজকুমার’ এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত