২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমানকে বিয়ে করেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সে হিসাবে আজ দ্বিতীয় বিবাহবার্ষিকী। এই দিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে ৭টি স্থিরচিত্র প্রকাশ করেছেন তিনি।
বিশেষ দিনটিতে স্বামীকে নিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা’।
এই দুই বছর নিজেদের মতো করে তারা সময়টা উপভোগ করেছেন। এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন, ‘এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’
বিয়ের আগে আশফাকের সঙ্গে কীভাবে পরিচয় হয়েছিল। সে প্রসঙ্গে পূর্ণিমা জানান, ‘বিয়ের অনুষ্ঠানের চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাঁর সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই।’ আশফাকের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয় বিয়ে।
২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।
হার্দিকের স্ত্রী থাকা অবস্থায় সাবেক প্রেমিকের কাছে যেতেন নাতাশা!
সাবিলা নূরের আজ জন্মদিন, বয়স কত হলো জানেন?