হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং ২০২৪-এর নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:১৬ পিএম

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং ২০২৪-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৬ মে) সকালে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের অডিটরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল লক্ষ্মীপুর (ইউনানী) এর প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া নবাগতদের উদ্দেশ্যে বলেন, নবীনরাই হচ্ছে আমাদের প্রাণশক্তি, তারাই এদেশের ভবিষ্যৎ নির্মাতা। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নৈতিকতা, জ্ঞান, সততা ও সমৃদ্ধ শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়তে চায়। আজকে যারা এই ক্যাম্পাসে নতুন, সেই তোমরাই হবে সেই প্রত্যাশার কাক্সিক্ষত পথিক।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হামদর্দ বাংলাদেশের পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। নবীনবরণ শেষে বিভিন্ন বিভাগের স্প্রিং সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ সর্বাধিক পঠিত